গ্রামের মাঠে যাঁরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত পরিশ্রম করেন, সেই কৃষকরাই দেশের খাদ্য নিরাপত্তার ভিত্তি। কৃষকদের জন্যই আমাদের দেশ চলছে। ভারতবর্ষের মোট জনসংখ্যার ৬৫% হলো কৃষি সম্প্রদায় বা প্রথম শ্রেণীর কাজের সঙ্গে যুক্ত। তাই কৃষক পরিবারের প্রত্যেকটি জনগণকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য কেন্দ্র সরকার নতুন একটি প্রকল্প নিয়ে এসেছেন যেখানে একটি সময় পড়ে কৃষকদের প্রতি মাসে মাসে ৩০০০ করে টাকা দেওয়া হবে। কেন্দ্র সরকার ২০১৯ সালে চালু করে Pradhan Mantri Kisan Maandhan Yojana। ২০২৬ সালেও এই প্রকল্প কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক সুরক্ষা ভরসা হিসেবে কাজ করছে। এখনো যারা এই প্রকল্পে আবেদন জানাননি, তারা অতি অবশ্যই এই প্রকল্পের আবেদন জানাতে পারেন।
এই স্কিমে নির্দিষ্ট শর্ত মেনে আবেদন করলে প্রতি মাসে ₹৩০০০ করে পেনশন পাওয়া যায়। কিন্তু কীভাবে কাজ করে এই প্রকল্প? কারা যোগ্য? কত টাকা জমা দিতে হয়? সব কিছু সহজ ভাষায় বিস্তারিতভাবে জানুন।

প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা কী এবং কেন এটি আলাদা?
Pradhan Mantri Kisan Maandhan Yojana একটি স্বেচ্ছাসেবী ও অবদানভিত্তিক পেনশন স্কিম, যা বিশেষভাবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য তৈরি। এটি কোনো এককালীন অনুদান প্রকল্প নয়; বরং দীর্ঘমেয়াদি সঞ্চয় ও সরকারি সহ-অবদানের মাধ্যমে ভবিষ্যৎ পেনশন নিশ্চিত করার পরিকল্পনা। এই প্রকল্পে আবেদন করলে আপনার ভবিষ্যৎ হবে সুরক্ষিত এবং আপনি প্রতি মাসে মাসে পেয়ে যাবেন তিন হাজার করে টাকা যতদিন বাঁচবেন ততদিন পর্যন্ত পাবেন।
এই প্রকল্পে কৃষক যত টাকা মাসে জমা দেন, সরকারও সমপরিমাণ অর্থ তাঁর নামে অবদান রাখে। ফলে কৃষকের সঞ্চয় দ্বিগুণ গতিতে বৃদ্ধি পায়। ৬০ বছর পূর্ণ হলে সেই যৌথ তহবিলের ভিত্তিতে মাসিক ₹৩০০০ পেনশন প্রদান করা হয়। অর্থাৎ এটি একটি সঞ্চয় প্রকল্প। এটি মূলত অসংগঠিত কৃষি খাতের জন্য সামাজিক নিরাপত্তার একটি কাঠামো।
কারা এই স্কিমে যোগ দিতে পারবেন?
এই প্রকল্পের সুবিধা পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা পূরণ করতে হবে।
১. এখানে যারা যারা আবেদন জানাতে ইচ্ছুক সেই সমস্ত আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
২. শুধুমাত্র সেই কৃষকরা আবেদন করতে পারবেন যাঁদের নিজস্ব চাষযোগ্য জমি ২ হেক্টরের কম। অর্থাৎ এখানে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের সুবিধা দেওয়ার জন্য কেন্দ্র সরকার এই প্রকল্প নিয়ে এসেছেন।
আর্থিক ও পেশাগত শর্ত
নিম্নলিখিত ব্যক্তিরা সাধারণত এই স্কিমে আবেদন করতে পারবেন না—
- আয়করদাতা অর্থাৎ যাদের ইনকাম অনেক বেশি বা যারা সরকারকে ট্যাক্স দিয়ে থাকেন তারা এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
- EPFO, NPS বা অন্য কোনো সরকারি পেনশন স্কিমের সদস্য যদি থেকে থাকেন তাহলেও আপনি এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
- সংগঠিত খাতের স্থায়ী কর্মচারী হলেও আপনি এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন না।
অর্থাৎ, এই প্রকল্প মূলত সেইসব কৃষকের জন্য যাঁদের নিয়মিত পেনশন সুবিধা নেই।
কত টাকা জমা দিতে হয়? বয়সভিত্তিক কিস্তির হিসাব
এই স্কিমের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো—যত কম বয়সে যোগ দেবেন, তত কম মাসিক কিস্তি দিতে হবে। অর্থাৎ আপনি যত কম বয়সে এই প্রকল্পে আবেদন করবেন আপনি তত বেশি সুবিধা পাবেন।
নীচে একটি আনুমানিক টেবিল দেওয়া হলো—
| যোগদানের বয়স | আনুমানিক মাসিক অবদান |
|---|---|
| ১৮ বছর | ₹৫৫ |
| ২৫ বছর | ₹৮০–₹১০০ |
| ৩০ বছর | ₹১১০–₹১৩০ |
| ৩৫ বছর | ₹১৫০–₹১৭০ |
| ৪০ বছর | ₹২০০ (প্রায়) |
এই অর্থ ৬০ বছর বয়স পর্যন্ত নিয়মিত জমা দিতে হবে। এরপর থেকে শুরু হবে পেনশন।
৬০ বছর পূর্ণ হলে কী সুবিধা পাবেন?
৬০ বছর বয়স পূর্ণ হলে—
- প্রতি মাসে ₹৩০০০ পেনশন
- আজীবন অর্থপ্রদান
- কৃষকের মৃত্যুর পর নির্দিষ্ট শর্তে জীবনসঙ্গী পরিবার পেনশন পেতে পারেন
এই দিক থেকে এটি শুধু ব্যক্তিগত নয়, পারিবারিক নিরাপত্তারও ব্যবস্থা করে। আপনি যদি আপনার এবং আপনার পরিবারের ভবিষ্যৎ সুরক্ষিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে এই প্রকল্পে আবেদন করা জরুরী।
আবেদন প্রক্রিয়া: অনলাইন
এই স্কিমে আবেদন করা তুলনামূলক সহজ। আপনারা নিজেরাই ঘরে বসে মোবাইল দিয়ে বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে আবেদন জানাতে পারবেন।
অনলাইন আবেদন
সরকারি পোর্টালে গিয়ে আবেদন করা যায়: এক্ষেত্রে আপনাকে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে- ওয়েবসাইট: https://maandhan.in
প্রক্রিয়া সংক্ষেপে:
১. আধার নম্বর দিয়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করে নিতে হবে।
২. এরপর প্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন পত্রটি পূরণ করতে হবে।
৩. এরপর আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা দরকার
৪. অবশ্যই আপনার ব্যাংকে অটো-ডেবিট অনুমোদন দিতে হবে
এর ফলে মাসিক কিস্তি স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে।
আবেদন করতে কী কী নথি লাগবে?
আবেদন করার সময় সাধারণত প্রয়োজন হয়—
- আবেদনকারী নিজস্ব আধার কার্ড থাকতে হবে
- আবেদনকারের অবশ্যই ব্যাংক পাসবই থাকতে হবে
- আবেদনকারী নিজস্ব সক্রিয় মোবাইল নম্বর থাকতে হবে
- বয়সের প্রমাণ হিসেবে যেকোন ডকুমেন্ট জমা দিতে হবে
ব্যাংক অ্যাকাউন্ট আধারের সঙ্গে সংযুক্ত থাকলে প্রক্রিয়া আরও সহজ হয়।
কেন ২০২৬ সালে এই স্কিম আরও গুরুত্বপূর্ণ?
ভারতের কৃষক সমাজ এখনও অনিশ্চিত আয়ের উপর নির্ভরশীল। প্রাকৃতিক দুর্যোগ, ফসলের দাম ওঠানামা, ঋণের চাপ—সব মিলিয়ে ভবিষ্যৎ সুরক্ষা একটি বড় প্রশ্ন। এই কৃষকদের ভবিষ্যৎ সুরক্ষিত করার জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রেক্ষাপটে PM Kisan Maandhan Scheme—
- বার্ধক্যে নিশ্চিত আয় প্রদান করে
- স্বল্প সঞ্চয়ে দীর্ঘমেয়াদি সুরক্ষা দেয়
- সরকারী সহ-অবদানের সুবিধা দেয়
- গ্রামীণ অর্থনীতিতে স্থিতিশীলতা আনে
এটি সামাজিক নিরাপত্তা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ।
গ্রামীণ অর্থনীতিতে সম্ভাব্য প্রভাব
যখন একজন কৃষক জানেন যে ৬০ বছর পর তাঁর একটি স্থির পেনশন থাকবে, তখন ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা কিছুটা কমে। অনেকেই ভবিষ্যতে দুশ্চিন্তা করেন তাই কেন্দ্র সরকারের এই প্রকল্প। এটি পরিবার পরিকল্পনা, সন্তানের শিক্ষা এবং ঋণ ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব ফেলে। এই টাকা পাওয়ার ফলে ভবিষ্যৎ নিয়ে আর কারো চিন্তা করতে হবে না প্রতি মাসে মাসে টাকা পেয়ে যাবেন।পেনশন পাওয়ার পর সেই অর্থ স্থানীয় বাজারেই ব্যয় হয়, ফলে গ্রামীণ অর্থনীতিতেও গতিশীলতা আসে।
ভবিষ্যতের পরিকল্পনা এখনই শুরু হোক
অল্প অঙ্কের মাসিক সঞ্চয় ভবিষ্যতে বড় সহায়তায় পরিণত হতে পারে—এই ধারণার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে Pradhan Mantri Kisan Maandhan Yojana। ১৮ থেকে ৪০ বছরের মধ্যে যারা এখনই যোগ দেবেন, তারা ৬০ বছর পর নিশ্চিত মাসিক ₹৩০০০ আয়ের সুযোগ পেতে পারেন। গ্রামীণ ভারতে সামাজিক সুরক্ষার পরিধি বাড়াতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

With over 5 years of professional writing experience, I specialize in crafting high-quality, SEO-optimized content that drives engagement.
