চাকরির বাজারে অনিশ্চয়তা, বেসরকারি ক্ষেত্রে কম বেতন, আর সরকারি চাকরিতে সীমিত সুযোগ—সব মিলিয়ে আজ বহু মানুষ বিকল্প আয়ের পথ খুঁজছেন। বর্তমান দিনে চাকরির থেকে অন্য ব্যবসা বা অন্য কাজ করে মানুষ আয় করার পথ খুঁজছেন। আপনি যদি বেকার থাকেন এবং কাজের খোঁজে করে থাকেন তাহলে আপনি এই সুযোগ নিতে পারেন। এই পরিস্থিতিতে এমন একটি ব্যবসার কথা সামনে আসে, যেখানে প্রতিদিন দোকান খুলে বসে থাকতে হয় না, আবার চাহিদাও স্থায়ী—ATM ফ্র্যাঞ্চাইজি ব্যবসা। একবার ATM মেশিন বসিয়ে দিলে সারাবছর দরে ইনকাম করতে পারবেন।
নিজের এলাকায় একটি এটিএম মেশিন বসিয়ে কি সত্যিই মাসে ₹৫০,০০০–₹৭০,০০০ আয় সম্ভব? কীভাবে কাজ করে এই মডেল? কত বিনিয়োগ লাগে? আর কোথায় রয়েছে ঝুঁকি? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

ATM ফ্র্যাঞ্চাইজি ব্যবসা কী?
সহজ ভাষায়, আপনি একটি নির্দিষ্ট জায়গা প্রদান করবেন এবং অনুমোদিত ব্যাংক বা এটিএম অপারেটর কোম্পানি সেখানে এটিএম মেশিন স্থাপন করবে। আপনার যদি নিজের জায়গা থেকে থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন। নিজের জায়গা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। আপনি অন্য কারো জায়গা ভাড়া নিয়েও এই ব্যবসা করতে পারবেন। সব থেকে বড় সুবিধা হল এটি একবার সেট করে দেওয়ার পরে আর আপনার পুঁজি লাগাতে হবে না প্রতি মাসে মাসে আপনি নিশ্চিত ইনকাম পেয়ে যাবেন। গ্রাহকরা যখন ওই এটিএম ব্যবহার করবেন—ক্যাশ তুলবেন, ব্যালেন্স চেক করবেন, মিনি স্টেটমেন্ট নেবেন—প্রতিটি লেনদেনের উপর আপনি নির্দিষ্ট কমিশন পাবেন। অর্থাৎ, আপনার লোকেশন যত ব্যস্ত, আয় তত বেশি। প্রতি মাসে লক্ষাধিক টাকাও পেয়ে যেতে পারেন।
কীভাবে আয় হয়?
ATM ফ্র্যাঞ্চাইজি আয়ের মূল উৎস হলো কমিশন ভিত্তিক লেনদেন।
সাধারণত আয় আসে:
- প্রতি ক্যাশ উইথড্রয়াল ট্রানজেকশনে কমিশন অর্থাৎ যত বেশি ট্রানজেকশন হবে, তত আপনার আয় বাড়বে
- ব্যালেন্স ইনকোয়ারি করতে কেউ আসলেও এটিএম থেকে আপনার আয় আসবে
- মিনি স্টেটমেন্ট যদি কেউ চেক করে তাহলেও আপনি ইনকাম করতে পারবেন
- ইন্টারব্যাঙ্ক ট্রানজেকশন মাধ্যমেও আয় করা যায়
প্রতিদিন যদি ২০০–৩০০টি ট্রানজেকশন হয়, তাহলে মাস শেষে তা উল্লেখযোগ্য আয়ে রূপ নিতে পারে। তবে মনে রাখবেন, প্রকৃত আয় সম্পূর্ণ নির্ভর করে লোকেশন ও ট্রানজেকশন সংখ্যার উপর। আপনি এমন একটি জায়গায় এটিএম মেশিন বসাবেন যেখান থেকে নিয়মিত কাস্টমার এসে টাকা তুলতে পারবে তাহলেই আপনার ইনকাম দ্বিগুণ থেকে তিনগুণ হারে বেড়ে যাবে।
কেন এই ব্যবসা লাভজনক বলে ধরা হয়?
ভারতে এখনো নগদ টাকার ব্যবহার ব্যাপক। বিশেষ করে গ্রাম ও ছোট শহরে এটিএমের চাহিদা বেশি।
- নগদ লেনদেনের স্থায়ী প্রয়োজন মেটানো হয় কারণ প্রতিদিন মানুষের লেনদেনের প্রয়োজন হয় এবং নগদ টাকার প্রয়োজন হয়।
- একবার সেটআপ করলে দীর্ঘমেয়াদি আয়ের সুযোগ অর্থাৎ একবার আপনি সেটা করে দিলে সারা বছর ধরে ইনকাম করতে পারবেন।
- প্রতিদিন নিজে বসে থাকার প্রয়োজন নেই অটোমেটিক কাজ করবে আপনি শুধু একবার সেটআপ করে দিয়ে অন্য কাজেও নিযুক্ত হয়ে যেতে পারবেন এখান থেকে আপনি প্রতি মাসে ইনকাম পাবেন।
- তুলনামূলকভাবে কম অপারেশনাল ঝামেলা অর্থাৎ অন্যান্য কাজে যত ঝামেলা রয়েছে এখানে সেরকম কোন ঝামেলা নেই
- নিয়মিত কমিশন ভিত্তিক ইনকাম
যদি আপনি বাজার, বাসস্ট্যান্ড, হাসপাতাল, কলেজ বা ব্যস্ত রাস্তায় এটিএম বসাতে পারেন, তাহলে দ্রুত জনপ্রিয়তা পাওয়ার সম্ভাবনা থাকে।
কত বিনিয়োগ প্রয়োজন?
বিনিয়োগ সম্পূর্ণ নির্ভর করে আপনার লোকেশন ও সেটআপের উপর। ঘর ভাড়া বা নিজের জায়গার উন্নয়ন, এয়ার কন্ডিশনার, পাওয়ার ব্যাকআপ (UPS/ইনভার্টার), সিসিটিভি ক্যামেরা, সাইনবোর্ড, প্রয়োজনে নিরাপত্তা কর্মী জন্য কিছু টাকা প্রয়োজন হয়। শহরাঞ্চলে ভাড়া নিয়ে শুরু করলে মোট বিনিয়োগ প্রায় ₹২–₹৫ লক্ষ পর্যন্ত হতে পারে। গ্রামীণ এলাকায় খরচ তুলনামূলক কম। অনেক ক্ষেত্রে ১–১.৫ বছরের মধ্যে প্রাথমিক বিনিয়োগ উঠে আসতে পারে—যদি ট্রানজেকশন ভালো হয়। আপনি যত ভালো জায়গায় এটিএম মেশিন বসাতে পারবেন ততই ইনকাম হবে।
সম্ভাব্য মাসিক আয় কত?
গড় হিসেবে মাসে ₹৫০,০০০ থেকে ₹৭০,০০০ পর্যন্ত আয়ের কথা প্রচার করা হয়। তবে এটি নিশ্চিত বা স্থির আয় নয়। এর থেকেও বেশি ইনকাম হতে পারে যদি ট্রানজেকশন বেশি হয়।
আয় নির্ভর করে:
- প্রতিদিনের ট্রানজেকশন সংখ্যা যত বাড়বে আয় তত বাড়বে
- লোকেশনের গুরুত্ব অর্থাৎ ভালো কোন জায়গায় যদি আপনি এই এটিএম মেশিন বসাতে পারেন তাহলে আপনার আয় বাড়বে
- কমিশন কাঠামো
- ব্যাংক/অপারেটর কোম্পানির শর্ত
যেখানে মানুষের যাতায়াত বেশি, সেখানে আয়ের সম্ভাবনাও বেশি।
কোন কোন সংস্থা ফ্র্যাঞ্চাইজি দেয়?
ভারতে কয়েকটি স্বীকৃত কোম্পানি ও ব্যাংক এটিএম স্থাপনের সুযোগ দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য—
- Tata Indicash
- Hitachi Payment Services
- India1 Payments
- State Bank of India
আবেদন করার আগে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট যাচাই করা উচিত।
কী কী ডকুমেন্ট লাগে?
সাধারণত প্রয়োজন হয়:
- আধার কার্ড
- প্যান কার্ড
- ভোটার আইডি
- ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস
- জমির দলিল বা ভাড়ার চুক্তিপত্র
- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- সিসিটিভি স্থাপনের প্রমাণ
সব কাগজ যাচাইয়ের পর অনুমোদন মিললে কোম্পানি মেশিন স্থাপন করে।
নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ
এটিএম মানেই নগদ অর্থ, তাই নিরাপত্তা অগ্রাধিকার।
- ২৪ ঘণ্টা সিসিটিভি চালু থাকতে হবে এজন্য আপনার বিদ্যুৎ 24 ঘন্টায় available করতে হবে।
- বিদ্যুৎ ব্যাকআপ থাকতে হবে অর্থাৎ ইনভেটার লাগাতে হবে।
- নিয়মিত রক্ষণাবেক্ষণ জরুরি অর্থাৎ মেশিনের কোন গোলযোগ হলো নাকি সেটি একটু তদারকি করতে হবে
- প্রয়োজনে নিরাপত্তা কর্মী রাখা যেতে পারে যদি প্রতিদিন লক্ষ লক্ষ টাকা ট্রানজেকশন হয় তাহলে কিছু টাকা দিয়ে আপনি সিকিউরিটি গার্ড রাখতে পারবেন তবে না রাখলেও কোন সমস্যা নেই।
নিরাপত্তা সঠিক না থাকলে অনুমোদন বাতিলও হতে পারে।
প্রতারণা থেকে সাবধান!
ATM ফ্র্যাঞ্চাইজি ব্যবসার জনপ্রিয়তার কারণে ভুয়ো এজেন্ট ও প্রতারণার ঘটনা বাড়ছে। অচেনা লিঙ্ক বা ওয়েবসাইটে আবেদন করবেন না, সরাসরি ব্যাংক বা অফিসিয়াল কোম্পানির সঙ্গে যোগাযোগ করুন, আগাম মোটা অঙ্কের “রেজিস্ট্রেশন ফি” চাইলে সতর্ক হোন, যাচাই ছাড়া কোনও টাকা ট্রান্সফার করবেন না। সন্দেহ হলে নিকটবর্তী ব্যাংক শাখায় গিয়ে তথ্য জেনে নিন।
ATM ফ্র্যাঞ্চাইজি ব্যবসা নিঃসন্দেহে সম্ভাবনাময় একটি আয়ের সুযোগ। সঠিক লোকেশন, নির্ভরযোগ্য কোম্পানি এবং নিরাপত্তা ব্যবস্থাপনা থাকলে এটি দীর্ঘমেয়াদি আয়ের উৎস হতে পারে। তবে শুরু করার আগে অবশ্যই বাস্তবসম্মত হিসাব করুন, অফিসিয়াল সূত্র যাচাই করুন এবং কোনও ধরনের প্রতারণা থেকে সাবধান থাকুন। সঠিক পরিকল্পনা থাকলে নিজের এলাকায় এটিএম বসিয়ে স্থায়ী আয়ের পথ তৈরি করা সম্ভব।

With over 5 years of professional writing experience, I specialize in crafting high-quality, SEO-optimized content that drives engagement.
