রাজ্যের নতুন উদ্যোগ Yuvasathi ঘিরে সাধারণ মানুষের আগ্রহ এখন চরমে। রাজ্যে প্রায় ৫০ লক্ষ আবেদন জমা পড়েছে কিন্তু দেখা যাচ্ছে প্রচুর ক্যান্ডিডেট ভুল তথ্য দিয়েছেন অথবা সঠিক ডকুমেন্টস সাবমিট করেননি বা জমা দেননি। বহু যুবক-যুবতী ইতিমধ্যেই আবেদন করেছেন কিন্তু দেখা যাচ্ছে তারা ফটোতে সিগনেচার করেননি, ফর্মের উপরে যে ফটো থাকে সেখানে সিগনেচার করার কথা বলা হয়েছিল কিন্তু বেশিরভাগ ক্যান্ডিডেট ফটোতে সিগনেচার করেনি। এছাড়াও দেখা গিয়েছে – তাড়াহুড়ো করে ফর্ম পূরণ করতে গিয়ে অনেকেই নামের বানান, জন্মতারিখ, শিক্ষাগত যোগ্যতা, ব্যাংক অ্যাকাউন্ট বা আধার সংক্রান্ত তথ্যে ভুল করে ফেলছেন। ফাইনাল সাবমিটের পর ভুল চোখে পড়ায় স্বাভাবিকভাবেই উদ্বেগ বাড়ছে। প্রতি মাসে মাসে ১৫০০ টাকা করে পাওয়া যাবে যুব সাথী প্রকল্পে। তবে এবার ভুল হলে আপনার কি কোন সমস্যা হবে? বা আপনার টাকা কে আটকে যাবে? চলুন সে ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

এই প্রতিবেদনে অনলাইন ও অফলাইন— দুই ধরনের আবেদনকারীদের জন্য আলাদা করে সংশোধনের নিয়ম, ঝুঁকি, বাস্তবসম্মত কৌশল এবং করণীয় সহজ ভাষায় তুলে ধরা হলো, যাতে আপনি অযথা আতঙ্কিত না হয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।

Read Also: এবার এক ফোনে ১৫০০! ‘যুবসাথী’ প্রকল্পে ঘরে বসেই চেক করুন অ্যাপ্লিকেশন স্টেটাস, ভোটের আগে বড় বাজি মমতার

কেন সঠিক তথ্য দেওয়া এত গুরুত্বপূর্ণ?

যুবসাথী প্রকল্পে যাচাই (Verification) ধাপে আবেদনকারীর তথ্য বিভিন্ন নথির সঙ্গে মিলিয়ে দেখা হয়। বিশেষ করে—

  • আধার কার্ডের নাম ও জন্মতারিখ তাই আধার কার্ডের সাথে আপনার সমস্ত তথ্য যাতে সঠিক হয় সেদিকে নজর রাখতে হবে।
  • ব্যাংক অ্যাকাউন্ট নম্বর ও IFSC কোড স্পষ্টভাবে দিতে হবে যদি কোন ভুল থাকে তাহলে সেটি আগেভাগে সংশোধন করে নিতে হবে
  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট ভালোভাবে জেরক্স করে আপলোড করতে হবে বা জমা দিতে হবে ফরমের সঙ্গে সংযুক্ত করে।
  • বাসস্থানের ঠিকানা সঠিকভাবে সঠিক স্থানে দিতে হবে।

এই তথ্যগুলির মধ্যে অসঙ্গতি থাকলে আবেদন স্থগিত (Hold) হতে পারে, অবজেকশন আসতে পারে, এমনকি বাতিলও হতে পারে। তাই ভুল তথ্য দেওয়ার আগে অবশ্যই ভালোভাবে সঠিক তথ্য দিয়ে যাচাই করুন এবং যদি ভুল হয়ে যায় তাহলে অবশ্যই আপনাকে বেশ কিছু কাজ করতে হবে যেগুলো নিচে উল্লেখ করা হলো।

অনলাইনে ফাইনাল সাবমিট করলে কি এডিট করা যায়?

ফাইনাল সাবমিটের পর কী হয়?

যারা সম্পূর্ণ অনলাইন প্রক্রিয়া শেষ করে ডকুমেন্ট আপলোডের পর Final Submit করেছেন, তাঁদের ক্ষেত্রে নিয়ম সাধারণত কঠোর থাকে। অনলাইনে একবার সাবমিট হয়ে গেলে যদি কোন ভুল তথ্য দিয়ে থাকেন তাহলে সেটি বর্তমানে ঠিক করার কোন উপায় নেই। সাবমিটের শেষ ধাপে একটি সতর্কবার্তা দেখানো হয়— একবার জমা হলে নিজে থেকে পরিবর্তন করা যাবে না। তবে আপনি যদি কোন ভুল করে থাকেন চিন্তার কোন কারণ নেই যে কোন ভুলেরই অবশ্যই সমাধান রয়েছে।

বর্তমান বাস্তবতা (২০২৬ আপডেট)

এ মুহূর্তে পোর্টালে আবেদনকারীদের জন্য আলাদা করে “Edit” বা “Modify” অপশন নেই। অর্থাৎ— ভুল তথ্যসহ একবার আবেদন জমা দিলে আবেদনকারী নিজে থেকে তা অনলাইনে সংশোধন করতে পারবেন না। তবে এবার আপনার মনে প্রশ্ন আসতে পারে আপনার যদি ভুল হয়ে থাকে তাহলে কি আপনার আর টাকা ঢোকার কোন সম্ভাবনা নেই বা আপনার আবেদন পত্রটি কি বাতিল হয়ে যাবে! তবে এতে সব দরজা বন্ধ হয়ে যায় না— নিচে সম্ভাব্য সমাধান দেওয়া হলো।

অফলাইন বা ক্যাম্পে জমা দিলে কী করবেন?

অনেকে দুয়ারে সরকার ক্যাম্প বা স্থানীয় শিবিরে গিয়ে হাতে লেখা ফর্ম জমা দিয়েছেন। পরে ভুল ধরা পড়লে কী করবেন?

সময়ের আগে পদক্ষেপ নিন

যদি অফলাইন ফর্মটি এখনও ডেটা এন্ট্রি না হয়ে থাকে, তাহলে দ্রুত অনলাইনে সঠিক তথ্য দিয়ে আবেদন করার সুযোগ থাকতে পারে। ইতিমধ্যে দেখা গিয়েছে শুধুমাত্র ফরম জমা হয়েছে কিন্তু এখনো এপ্লিকেশন প্রক্রিয়া চালু হয়নি বা BDO অফিস থেকে এপ্লিকেশন শুরু করেনি তাই আবেদন শুরু হওয়ার আগে আপনাকে ভিডিও অফিসে গিয়ে আবার আপনার সঠিক তথ্য দিয়ে আসতে হবে। আপনার আধার নম্বরের ভিত্তিতে একটি ইউনিক আবেদন আইডি তৈরি হবে। পরে যখন ভুল অফলাইন ফর্মটি সিস্টেমে তোলা হবে, তখন আধার নম্বর আগে থেকেই নথিভুক্ত দেখাতে পারে। ফলে পুরনো ফর্মটি বাতিল হয়ে সঠিক আবেদনটি বিবেচনায় আসার সম্ভাবনা থাকে। তবে এই কৌশল নেওয়ার আগে স্থানীয় দপ্তরে যোগাযোগ করে নিশ্চিত হওয়া বাঞ্ছনীয়, কারণ প্রশাসনিক নিয়ম সময়ে সময়ে বদলাতে পারে। তাই আপনি যদি কোন ভুল করে থাকেন দেরি না করে খুব দ্রুত BDO অফিসে গিয়ে যোগাযোগ করে আসুন।

যে ভুলটি কখনো করবেন না

অনেকেই ভাবেন— অন্য মোবাইল নম্বর দিয়ে আবার আবেদন করলে সমস্যা মিটবে। এটি বড় ভুল সিদ্ধান্ত হতে পারে। কারণ:

  • মোবাইল নম্বর বদলালেও আধার নম্বর একই থাকে তাই আপনি যদি একই আধার নাম্বার দিয়ে বার বার আবেদন করেন তাহলে আপনার আবেদন পত্রটি বাতিল হওয়ার সম্ভাবনা থেকে যায়।
  • দ্বিতীয়বার আবেদন করলে সিস্টেম ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করতে পারে তাই আপনার আবেদন পত্রটি বাতিল হতে পারে
  • ফলে দুইটি আবেদনই বাতিল হওয়ার ঝুঁকি থাকে

ডুপ্লিকেট এন্ট্রি ভবিষ্যতে আপনার আবেদন ইতিহাসে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আপনি যদি ভুল করে থাকেন তাহলে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে কারণ ভুল সংশোধনের সময় দেওয়া হতে পারে।

সাধারণ ভুল ও সম্ভাব্য ফলাফল

ভুলের ধরনকী সমস্যা হতে পারেসম্ভাব্য সমাধান
নামের বানান ভুলআধারের সঙ্গে মিল নাঅবজেকশন এলে নথি নিয়ে যোগাযোগ
জন্মতারিখ ভুলবয়স যাচাইয়ে অসঙ্গতিসংশোধন উইন্ডোর অপেক্ষা
ব্যাংক নম্বর ভুলটাকা না পাওয়াব্যাংকে KYC যাচাই
শিক্ষাগত তথ্য ভুলযাচাই স্থগিতসঠিক সার্টিফিকেট প্রস্তুত রাখা
ডুপ্লিকেট আবেদনআবেদন বাতিলদ্বিতীয়বার সাবমিট না করা

অবজেকশন এলে কী করবেন?

যদি কর্তৃপক্ষ আপনার আবেদনে অসঙ্গতি খুঁজে পায়, তাহলে “Objection” নোটিশ পাঠানো হতে পারে। তখন—

  1. নির্দিষ্ট সময়ের মধ্যে প্রয়োজনীয় নথি প্রস্তুত করুন
  2. নির্দেশিত দপ্তরে যোগাযোগ করুন
  3. প্রমাণসহ ভুল সংশোধনের আবেদন জানান

এই ধাপে দ্রুত পদক্ষেপ নিলে আবেদন বাতিল হওয়া এড়ানো সম্ভব।

ভবিষ্যতে কি সংশোধনের সুযোগ আসতে পারে?

বড় আকারের রাজ্য প্রকল্পগুলিতে অনেক সময় “Correction Window” বা সীমিত সময়ের এডিট অপশন চালু করা হয়। তবে যুব সাথী প্রকল্পে এখনো তেমন কোন আপডেট আসেনি। যুবসাথী প্রকল্পেও এমন ব্যবস্থা ভবিষ্যতে চালু হতে পারে— বিশেষত যদি বিপুল সংখ্যক আবেদনকারীর একই সমস্যা দেখা যায়। তাই নিয়মিত অফিসিয়াল নোটিস ও পোর্টালের আপডেট নজরে রাখুন।

আবেদনকারীদের জন্য বাস্তব পরামর্শ

  • সাবমিটের আগে প্রিভিউ পেজ মনোযোগ দিয়ে পড়ুন
  • আধার ও মার্কশিট সামনে রেখে তথ্য লিখুন
  • ব্যাংক অ্যাকাউন্ট নম্বর কপি-পেস্টের বদলে হাতে মিলিয়ে নিন
  • অ্যাপ্লিকেশন আইডি সংরক্ষণ করুন
  • OTP বা ব্যক্তিগত তথ্য কাউকে দেবেন না

একটু সচেতনতা ভবিষ্যতের বড় ঝামেলা এড়াতে সাহায্য করে।

মানবিক দৃষ্টিভঙ্গি: আতঙ্ক নয়, সচেতনতা

ভুল করা মানবিক বিষয়। কিন্তু ভুল বুঝে আতঙ্কিত হয়ে আরেকটি ভুল সিদ্ধান্ত নেওয়াই সবচেয়ে বিপজ্জনক। ভুল তথ্য দিয়ে থাকলে আপনি আতঙ্কিত না হয়ে অবশ্যই অপেক্ষা করুন আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। ধৈর্য রাখুন, অফিসিয়াল আপডেট অনুসরণ করুন এবং প্রয়োজনে সরাসরি সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করুন।

যুবসাথী প্রকল্প রাজ্যের যুব সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক সহায়ক পদক্ষেপ। প্রচুর বেকার যুবক-যুবতীদের মুখে হাসি ফুটবে প্রতি মাসে মাসে ১৫০০ করে টাকা পেলে। আবেদন প্রক্রিয়ায় ভুল হলে আতঙ্কিত না হয়ে সঠিক নিয়ম জানা জরুরি। অনলাইনে ফাইনাল সাবমিটের পর সরাসরি এডিটের সুযোগ না থাকলেও, অবজেকশন প্রক্রিয়া বা ভবিষ্যৎ সংশোধন উইন্ডোর মাধ্যমে সমাধানের সম্ভাবনা থাকে। অফলাইন আবেদনকারীদের ক্ষেত্রে সময়মতো অনলাইন সংশোধন কৌশল কার্যকর হতে পারে— তবে ডুপ্লিকেট আবেদন থেকে অবশ্যই বিরত থাকতে হবে। সঠিক তথ্য, ধৈর্য ও সচেতন পদক্ষেপ— এই তিনটিই আপনার আবেদনকে সুরক্ষিত রাখার মূল চাবিকাঠি।

Read Also: Birth Certificate New Rules 2026: জন্ম সনদে বড় পরিবর্তন, কড়া নির্দেশিকা জারি পশ্চিমবঙ্গ সরকারের